আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া জেলা সফর উপলক্ষে জেলার হোটেল ও রেস্তোরাঁগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় পুলিশ অফিস, কুষ্টিয়ার সম্মেলন কক্ষে জেলার হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ, ম্যানেজার ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। তিনি প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রতিটি হোটেল ও রেস্তোরাঁয় সিসিটিভি ক্যামেরা সচল রাখা এবং নিরাপত্তাকর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালনের পরামর্শ দেন। এ ছাড়া সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডিআইও-১, ডিএসবি কুষ্টিয়ার মোঃ আবু হেনা মিলন, অপরাধ শাখার ইনচার্জ মোর্তুজা খানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
