ঢাকাSunday , 29 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

স্টার নিউজের মিডিয়া পার্টনারশিপে হাতিরঝিলে মিডিয়া রান-২০২৬, নির্মল পরিবেশে পর্যটন গড়ার আহ্বান পর্যটনমন্ত্রীর

নিউজ ডেস্ক
November 29, 2026 2:35 am
Link Copied!

‘রান ফর ট্যুরিজম, রান ফর ক্লিন এয়ার’ স্লোগানে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে মিডিয়া রান-২০২৬। শনিবার (২৮ নভেম্বর) সকালে আয়োজিত এ দৌড় প্রতিযোগিতায় সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও পেশাজীবী মিলিয়ে প্রায় এক হাজার পেশাদার ও অপেশাদার রানার অংশ নেন। এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজ।

সকালে হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে শুরু হওয়া এ আয়োজনে সাড়ে ৭ কিলোমিটার রান এবং ২ কিলোমিটার ফান রান—দুটি ক্যাটাগরিতে প্রতিযোগীরা অংশ নেন। গণমাধ্যমকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পর্যটন প্রচার, সুস্থ জীবনযাপন ও নির্মল পরিবেশের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “পর্যটন মানে শুধু নতুন নতুন জায়গা ভ্রমণ নয়। পর্যটন মানে প্রকৃতিকে জানা, দেশকে চেনা এবং সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়া। আমাদের পাহাড়, সমুদ্র, নদী, হাওর, বন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও বৈচিত্র্যময় সংস্কৃতি বাংলাদেশের অমূল্য সম্পদ। এসব সম্পদ সংরক্ষণ করতে পারলেই পর্যটনশিল্পের টেকসই বিকাশ সম্ভব।”

তিনি আরও বলেন, পর্যটনের বিকাশে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বায়ুদূষণ, প্লাস্টিক বর্জ্য, অপরিকল্পিত নগরায়ণ ও পরিবেশের অবক্ষয় আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নির্মল বাতাসে শ্বাস নিতে পারবে এবং নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে।

দেশের পর্যটন উন্নয়নে সরকারের গৃহীত কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পট নিয়ে প্রণীত পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্তকরণের কাজ চলছে। এ সময় তিনি মিডিয়া রান-২০২৬-এর মতো কর্মসূচি কক্সবাজারসহ দেশের অন্যান্য পর্যটনকেন্দ্রেও আয়োজনের আহ্বান জানান।

বক্তব্য শেষে মন্ত্রী তিনটি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।