ঢাকাThursday , 22 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ওয়াপদা মাঠে গাদন খেলার উন্মাদনা, বহলবাড়ীয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মদহ

Link Copied!

 

কুষ্টিয়ার মিরপুরে জমজমাট ফাইনালে বহলবাড়ীয়া গাদন দলকে ১-০ গোলে হারিয়ে নার্গিস চৌধুরী স্মৃতি সিজন-১ গাদন টুর্নামেন্ট-২০২৬-এর শিরোপা জিতেছে দৌলতপুরের ধর্মদহ গাদন দল।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) মিরপুর পৌরসভার ওয়াপদা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলাকে কেন্দ্র করে দর্শকদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো মাঠ।

মিরপুর উপজেলা সিএনজি মালিক সমিতি, শ্রমিক সমিতি ও জয়মন ক্লিনিকের যৌথ আয়োজনে এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানের সার্বিক তত্ত্বাবধানে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ফাইনালে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণে জয়ের চেষ্টা চালায়। তবে শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মেতে ওঠে ধর্মদহ গাদন দল। রানার্সআপ হয় মিরপুরের বহলবাড়ীয়া গাদন দল।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, সাবেক উপজেলা যুবদল সভাপতি আজাদুর রহমান আজাদসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্যের গাদন খেলাকে জনপ্রিয় করা এবং নতুন প্রজন্মকে দেশীয় খেলাধুলায় উৎসাহিত করাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।