ঢাকাFriday , 9 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি

কুষ্টিয়ার মিরপুরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি: এক্সপ্লোর কুষ্টিয়া’ সম্মেলন অনুষ্ঠিত

nkantho
October 9, 2026 3:10 pm
Link Copied!


কুষ্টিয়া প্রতিনিধি: ‘Make Unity Vision 2030’ বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ায় ইউনিটি গ্রুপের উদ্যোগে ‘বিজনেস অপরচুনিটি: এক্সপ্লোর কুষ্টিয়া’ শীর্ষক বিশেষ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৯ অক্টোবর) বিকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়াম হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিটি গ্রুপের চেয়ারম্যান রেজাউল করিম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হাসান সুমন। সম্মেলনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ইউনিটি গ্রুপের কো-অর্ডিনেটর আবু মো. সালাউদ্দিন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিটি ট্যুরিজম ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন।
সম্মেলনে ইউনিটি গ্রুপের চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ এবং বিনিয়োগের নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ভূমি উন্নয়ন, আবাসন, পর্যটন, কৃষি ও প্রপার্টি সলিউশনসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে গ্রুপের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও দিকনির্দেশনা তুলে ধরেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে মো. নাজমুল হাসান সুমন বলেন, “ইউনিটি গ্রুপ পারস্পরিক আস্থা, অংশীদারিত্ব ও টেকসই ব্যবসায়িক ভবিষ্যতের ওপর বিশ্বাস করে। কুষ্টিয়া অঞ্চলে ব্যবসার নতুন সম্ভাবনা ও যৌথ অগ্রযাত্রাকে আরও বেগবান করতেই আমাদের এই আয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এ অঞ্চলের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করতে বদ্ধপরিকর।”
সম্মেলনে স্থানীয় ব্যবসায়ী, উদীয়মান উদ্যোক্তা এবং ইউনিটি গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও পরিচালকরা উপস্থিত ছিলেন। মূল আলোচনা পর্ব শেষে উপস্থিত অংশগ্রহণকারীদের সঙ্গে একটি মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা ও যৌথ বিনিয়োগের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।