ঢাকাMonday , 19 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ার মিরপুরে ৩০ হাজার টাকায় নবজাতক বিক্রি: ২ লক্ষ টাকায় বিক্রির আশায় নিখোঁজ নাটক।

nkantho
October 19, 2026 12:42 pm
Link Copied!


কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে নিজের মাত্র দুই দিন বয়সী নবজাতক সন্তানকে ৩০ হাজার টাকায় বিক্রি করে নিখোঁজের নাটক সাজানোর অভিযোগ উঠেছে এক পাষণ্ড বাবার বিরুদ্ধে। পরবর্তীতে শিশুটিকে অন্যত্র ২ লক্ষ টাকায় বিক্রি করার পরিকল্পনা ছিল বলে জানা গেছে। তবে পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় নিখোঁজ ডায়েরি করার মাত্র ছয় ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামের এক গ্রাম্য চিকিৎসকের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে মিরপুর থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চিথলিয়া গ্রামের মোহাম্মদ আলাউদ্দিন রোববার দুপুরে মিরপুর থানায় হাজির হয়ে দাবি করেন, স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে জন্মের পর তাঁর দুই দিন বয়সী ছেলে সন্তানটি নিখোঁজ হয়েছে। অভিযোগ পাওয়ার পর মিরপুর থানার এসআই মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম দ্রুত তদন্তে নামে।
তদন্তের একপর্যায়ে শিশুটির পরিবারের সদস্যদের এবং বাবা আলাউদ্দিনের কথাবার্তায় ব্যাপক অসংগতি লক্ষ্য করে পুলিশ। এরপর তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে বেরিয়ে আসে আসল সত্য। আলাউদ্দিন স্বীকার করেন যে, তিনি নিজেই তার সন্তানকে ৩০ হাজার টাকার বিনিময়ে আনিস নামের এক গ্রাম্য চিকিৎসকের কাছে বিক্রি করে দিয়েছেন।
পুলিশ জানায়, মূলত প্রথম দফায় ৩০ হাজার টাকায় বিক্রির পর শিশুটিকে অন্যত্র আরও বেশি মূল্যে (প্রায় ২ লক্ষ টাকা) বিক্রি করার উদ্দেশ্যে এবং আইনি ঝামেলা এড়াতে বাবা নিজেই এই নিখোঁজের নাটক সাজিয়ে থানায় মিথ্যা অভিযোগ করেছিলেন। এই চক্রের সাথে পরিবারের আরও কয়েকজন সদস্য জড়িত রয়েছেন বলে পুলিশের ধারণা।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার মাত্র ছয় ঘণ্টার মধ্যে পুলিশ শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় এবং রাতেই তাকে মায়ের হেফাজতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই জঘন্য ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।