ঢাকাTuesday , 20 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় নেতৃত্ব প্রতিযোগিতায় মণিপুর স্কুলের নাফিউল ইসলাম চতুর্থ

nkantho
October 20, 2026 7:18 am
Link Copied!


ঢাকা: ‘কনফিডেন্টারি’ আয়োজিত দেশব্যাপী মর্যাদাপূর্ণ ‘CVC সিজন-০.১ জাতীয় নেতৃত্ব প্রতিযোগিতা’ (National Leadership Competition)-য় চতুর্থ স্থান (Rank #4) অর্জন করেছেন নাফিউল ইসলাম। প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফলে তিনি ৩য় রানার-আপ (3rd Runner-Up) হওয়ার গৌরব লাভ করেন।
নাফিউল ইসলাম রাজধানী ঢাকার খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ -এর শিক্ষার্থী। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চক গ্রামের বাসিন্দা আব্দুল বাছিত ও শাবানা দম্পতি দম্পতির ছোট ছেলে।
আয়োজক প্রতিষ্ঠান ‘কনফিডেন্টারি’-এর পক্ষ থেকে দেশসেরা আগামী প্রজন্মের এই তরুণ নেতাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। শিক্ষাজীবনের এত প্রাথমিক পর্যায়েই সারা দেশের ৩৫০০+ প্রতিযোগীর মধ্য থেকে জাতীয় পর্যায়ের চূড়ান্ত লিডারবোর্ডের সেরা ১০ জনের (Top #10) মধ্যে স্থান করে নেওয়া অত্যন্ত প্রশংসনীয় একটি সাফল্য।
আয়োজকরা আশা প্রকাশ করেন, মেধা ও যোগ্যতার মাধ্যমে নাফিউল ইসলাম ভবিষ্যতে আরও বিকশিত হবেন এবং দেশের একজন দক্ষ ও আদর্শ নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।