কুষ্টিয়ার মিরপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে মিরপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি হাজী আশরাফুল ইসলাম শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী খন্দকার টিপু সুলতান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক বাবু এবং মিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলীসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় সভাপতিত্ব করেন মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ।
সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
